আস্সালামু আলাইকুম
সুপ্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। ভালো না থাকলে আপনার সাথে আছি আমি রাকিবুল হোসাইন।
করোনা ভাইরাসে সাহায্য দাতা ও গ্রহিতাঃ
করোনাভাইরাসের কারনে এখন সবাইকে সবসময় বাসায় থাকতে হয়। অনেক মানুষ এই সময়ে আয় করতে পারছেন না। অনেকেই বিপদে আছেন। ফেসবুকে দেখি অনেকেই সামর্থ্য অনুযায়ী কিনে গরীব মানুষদেরকে সাহায্য করছেন। কিন্তু আমাদের আশেপাশে এমন অনেকে আছেন যারা সাহায্য চাইতে পারছেন না, আমরাও জানতে পারছি না কার সাহায্য দরকার। এসব কথা চিন্তা করে যাদের সাহায্য দরকার এবং যারা সাহায্য করতে চান তাদের জন্য একটি অ্যাপ বানিয়েছি।
অ্যাপটির নাম প্রহরী । অ্যাপে পরিচয় গোপন রেখে সাহায্য চাওয়া অথবা সাহায্য করার জন্য পোস্ট করা যাবে। সাহায্য আদান-প্রদানের সময় যেন কোন ঝামেলা না হয় এই জন্য রেজিস্ট্রেশনের ব্যবস্থা রেখেছি যেখানে জাতীয় পরিচয়পত্রের ছবি আপলোড করতে হবে। কিন্তু কোন তথ্য অ্যাপে দেখাবে না। সাহায্য চেয়ে পোস্ট করার সময় পরিচয় গোপন রাখা যাবে। যোগাযোগ করার জন্য মোবাইল নাম্বার দিলেই হবে। ঠিকানা অনুযায়ী পোস্ট সার্চ করা যাবে অ্যাপের মধ্যে। সব ধরনের মানুষ যেন এই অ্যাপ সহজে ব্যবহার করতে পারেন সে জন্য অ্যাপটি বাংলায় বানিয়েছি।
প্লেস্টোরে আপলোড করলে গুগল থেকে অ্যাপ পাব্লিশ করতে ৭দিন অথবা তার বেশি সময় লাগতে পারে। আমি প্লেস্টোরে আপলোড করে দিয়েছি। কিন্তু এতদিন অপেক্ষা করা সম্ভব হচ্ছে না। তাই আমার ওয়েবসাইটে আপলোড করে লিংক দিয়ে দিচ্ছি। এখন ওয়েবসাইট থেকে অ্যাপ ডাউনলোড করে চালাতে পারবেন। তবে এক সপ্তাহ পরে প্লেস্টোরে অ্যাপ আসলে সেখান থেকে অ্যাপ ইন্সটল করে চালাতে হবে।
অ্যাপটি কেউ ব্যবহার করবেন কিনা জানি না, কারো সাহায্য দরকার হলে অথবা কেউ সাহায্য করতে চাইলে এই অ্যাপে পোস্ট করবেন কিনা জানি না। কিন্তু যারা প্রতিদিন আয় করে প্রতিদিনের খরচ চালান এমন মানুষরা এই লকডাউনে কিভাবে চলবেন এটা নিয়ে খুব চিন্তা হয়। খুব ইচ্ছা করে বিপদগ্রস্ত মানুষদের জন্য কিছু করতে। তাই অ্যাপটি বানালাম। অ্যাপের মাধ্যমে কারো সাহায্য করতে পারলেই আমার অ্যাপ বানানো স্বার্থক হবে।
ব্যস্ততার কারনে মাত্র ২ দিনে অ্যাপটি বানিয়েছি। অ্যাপের ব্যাপারে কোন আইডিয়া থাকলে কমেন্টে জানাবেন। অ্যাপের মধ্যে কোন বিজ্ঞাপন দেখাবে না এবং অ্যাপটি সম্পূর্ণ ফ্রী। (বিঃ দ্রঃ এটা অ্যাপ যিনি বানিয়েছেন তার কথা)
অ্যাপের সাইজ ২.৫ মেগাবাইট মাত্র।
প্রহরী অ্যাপের ডাউনলোড লিংকঃ
Download Link 1
এবার নিচে সহজ স্ক্রিনশটগুলো অনুসরণ করুন
স্ক্রিনশট ১ঃ

স্ক্রিনশট ২ঃ

স্ক্রিনশট ৩ঃ

স্ক্রিনশট ৪ঃ

স্ক্রিনশট ৫ঃ

আশা করি পোস্টটি আপনাদের ভালো লেগেছে। ভালো না লাগলে বলবেন, যাতে আরো পরিশ্রমী হতে পারি আপনাদের জন্য। আবারো দেখা হবে, ততক্ষন সবাই ভালো থাকবেন সুস্থ থকবেন।
আল্লাহ্ হাফেজ।
https://ift.tt/3bUvqkF April 06, 2020 at 07:25PM WizBD.Com Writer Rakib

0 Response to "করোনাভাইরাসে কষ্টের দিনে অন্যের সহায়তা গ্রহন করুন এবং অন্যকে সাহায্য প্রধান করুন পরিচয় গোপন রেখে একটি অ্যাপের মাধ্যমে! বিস্তারিত জেনে নিন! https://ift.tt/3bUvqkF"
Post a Comment