Search Any Post...

স্মার্টফোন নিয়ে খুঁটিনাটি সমস্যা এবং সমাধান(পর্ব-৩) https://ift.tt/2Y97bcK

আসসালামু আলাইকুম বন্ধুরা,তোমরা সবাই কেমন আছ?
সবার ভাল থাকারই কথা,স্মার্টফোন ব্যবহারে আমাদের ছোটোখাটো অনেক সম্যস্যা বা অজানার বিষয়বস্তু থাকে,আজকে আমরা সেইসব না জানা তথ্যসমূহ নিয়ে আলোচনা করবো।
১.কাস্টম রিকভারি কি?
উওর:কাস্টম রিকভারি হচ্ছে এমন একটি সিস্টেম যা আপনাকে আপনার ফোনের ব্যাক আপ রাখতে সাহায্য করবে।শুধু তাই নয় কাস্টম রম এবং বিভিন্ন কাস্টম মোডিফিকেশন ইন্সটল করতে আপনাকে সাহায্য করবে। রুট করে কাস্টম রিকভারি ইন্সটল করার পর ফোন রি-স্টার্ট করে আপনি রিকভারি মোড এ যেতে পারবেন।
২.প্লে-স্টোরে ডাউনলোড এবং আপডেট সম্ভব হয় না?
উওর-আপনার ডিভাইসের সেটিংসে গিয়ে > Accounts অপশন থেকে আপনার Google অ্যাকাউন্ট টি রিমোভ করে দিন > এবার আপনার ডিভাইস রিবুট করে আবার গুগল অ্যাকাউন্টে লগ ইন করুন > এরপর সেটিংসে গিয়ে Apps এ যান > সেখানে All এ গিয়ে Google Services এর ডাটা ক্লিয়ার করুন > সবশেষে Force Stop করুন।WizBD.Com৩.প্লে-স্টোরে অ্যাপ ডাউনলোড হয় কিন্তু ডাউনলোডের পর ওপেন হয় না?
উওর-এই সমস্যার কারণ হিসেবে সিম্পলি বলা যায়,আপনার ডিভাইসের আর খালি জায়গা নেই অর্থাৎ মেমোরি ফুল।তাই ডিভাইসের অপ্রয়োজনীয় ডাটা,মিউজিক, ভিডিও অথবা বড় কিছু অ্যাপ ডিলেট করে ফেলুন।
৪.আপনি প্লে-স্টোরে কোন অ্যাপ ডাউনলোড করতে পারছেন না?
উওর-সেটিংসে গিয়ে Apps থেকে Google Play Store অ্যাপের ক্যাশ ক্লিয়ার করুন।এতে কাজ না হলে অ্যাপটির ডাটা ক্লিয়ার করুন।তবে মনে রাখবেন ডাটা ক্লিয়ার করলে অ্যাপটিতে আপনার সেটিংস গুলো ডিফল্ট হয়ে যাবে। সবশেষে আপনার গুগল অ্যাকাউন্টটি রিমোভ করে ডিভাইস রিস্টার্ট দিন এবং পুনরায় গুগল অ্যাকাউন্ট লগ ইন করুন।
 ৫.কিভাবে মোবাইলের সিস্টেম রিস্টার্ট করবেন?
উওর-অনেক সময় প্রসেসরে চাপ পড়লে স্মার্টফোন হ্যাং হয়ে যায় বা স্লো চলতে থাকে।এই জন্য স্মার্টফোন রিস্টার্ট দিলে এটি আবার ঠিক হয়ে যায়।ফোন রিস্টার্ট দেয়ার জন্য এর পাওয়ার বাটন কিছুক্ষণ চেপে ধরে রাখুন,একটি উইন্ডো আসবে।সেখান থেকে “Power off” সিলেক্ট করে “OK” করুন। ফোন অফ হয়ে যাবে।এবার আবার কিছুক্ষণ পাওয়ার বাটন চেপে ফোন অন করুন।

তো বন্ধুরা আপনারা সবাই সুস্থ এবং ভালো থাকুন।

https://ift.tt/2Y97bcK December 03, 2019 at 12:27AM WizBD.Com Writer Rakib

0 Response to "স্মার্টফোন নিয়ে খুঁটিনাটি সমস্যা এবং সমাধান(পর্ব-৩) https://ift.tt/2Y97bcK"

Post a Comment