Search Any Post...

“পড়তে ভাল লাগে না” তাহলে এই পোষ্ট আপনার জন্য

আসসালামু আলাইকুম বন্ধুরা,তোমরা সবাই কেমন আছ?
আশা করি সবাই ভাল আছ।আজকে প্রধান একটা সম্যস্যা নিয়ে আমরা আলোচনা করবো,আর সেটি হল পড়তে বসলেই কিছু ভাল লাগে না।পড়ার সময় দুনিয়ার ফালতু চিন্তা মাথায় আসে,যতই চাই দূরে থাকব ততই আঁকড়ে ধরে চিন্তা গুলো।কি কি করলে ভালো লাগবে পড়াশুনা তা নিয়েই আজকের পোষ্ট।
তো শুরু করা যাক:

১.পড়তে বসলেই বাইরের হাজারো গুরুত্ববহ কাজের কথা মনে আসে।কিন্তু,সাবধান!পড়তে বসার আগে কোনো অসমাপ্ত কাজে হাত দেবেন না বা সেটার কথা মনে এলেও পাত্তা দেবেন না। 

২.পড়ার আগে আপনাকে জানতে হবে কেন আপনি পড়ছেন।যখন আপনি বুঝবেন,এই পড়াটা ভালোভাবে করার মাধ্যমেই আপনি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন এবং আপনার পক্ষে ধাপে ধাপে এগিয়ে যাওয়া সম্ভব,তখনই আপনি আগ্রহী হবেন। 

৩.বিষয়ের বৈচিত্র রাখুন,ভাগ ভাগ করে বিভিন্ন সাব্জেট পরুন।
একঘেঁয়েমি আসবে না।

WizBD.Com

৪.আরেকটা কাজ করবেন,সেটা হল-একটানা না পড়ে বিরতি দিয়ে পড়বেন।কারণ গবেষণায় দেখা গেছে,সাধারণত একটানা ৪০ মিনিটের বেশি একজন মানুষ মনোযোগ দিতে পারে না,তাই ব্রেক দরকার।

৫.মনোযোগের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো আনন্দ।পড়তে বসার আগে একটু চিন্তা করুন-কী পড়বেন,কেন পড়বেন,কতক্ষণ ধরে পড়বেন। 

৬.টার্গেট ঠিক করুন,দিনে যখনি সময় পান ঐ দিনের টার্গেট করে রাখা পড়া টুকু করতে থাকুন।

৭.আরেকটি জিনিস মনে রাখবেন,পড়ার জায়গায় যেন পর্যাপ্ত আলো থাকে।আলো পড়ার মনোযোগ বাড়ায়।

এসব টিপসগুলো অনুসরণ করলে প্রায় মনোযোগ বা আগ্রহ আনা সম্ভব পড়াশুনায়।আপনারা চাইলে এসব টিপসগুলো অনুসরণ করে দেখতে পারেন।



from WizBD.Com sagor321

0 Response to "“পড়তে ভাল লাগে না” তাহলে এই পোষ্ট আপনার জন্য"

Post a Comment